কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি

আমাদের আজকের আলোচনার বিষয় কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি, কক্সবাজার জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

 

কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি

 

কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি:-

প্রখ্যাত ব্যক্তির পূর্ণনাম জন্মস্থান কোন বিষয়ে বিখ্যাত
জনাব ওসমান সরওয়ার আলম চেৌধুরী রামু রাজনীতিবিদ
কবি মুহম্মদ নুরুল হুদা পোকখালী কবি
জনাব মোস্তাক আহমদ চৌধুরী চৌফলদন্ডী রাজনীতিবিদ
জনাব ছুরত আলম পৌরসভা খেলোয়াড়
জনাব সুনীল কৃষ্ণ দে পৌরসভা খেলোয়াড়
মরহুম হযরত নুরুল হক শাহ (রঃ) ডুলা ফকির ইসলামাবাদ আধ্যাত্বিক
মরহুম হযরত আলাউদ্দিন শাহ (রঃ) বাংলাবাজার আধ্যাত্বিক
জনাব কামাল হোসেন চৌধুরী পৌরসভা মুক্তিযোদ্ধা
জনাব নুরুল হক বীরপ্রতীক পৌরসভা মুক্তিযোদ্ধা
মরহুম ওস্তাদ আবু বক্কর পৌরসভা সাংস্কৃতিক ব্যক্তি
জনাব সমরজিত রায় চকরিয়া সঙ্গীত শিল্পী

 

কক্সবাজারের প্রাচীন নাম পালংকী। একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিষ্টাব্দে এখানে একটি বাজার স্থাপন করেন। কক্স সাহেবের বাজার থেকে কক্সবাজার নামের উৎপত্তি।

১৮৫৪ সালে কক্সবাজার থানা গঠিত হয় এবং ঐ বছরই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ থানার সমন্বয়ে কক্সবাজার মহকুমা গঠিত হয়। পরে টেকনাফ থেকে উখিয়া, মহেশখালী থেকে কুতুবদিয়া এবং কক্সবাজার সদর থেকে রামু থানাকে পৃথক করে এই মহকুমার অধীনে তিনটি নতুন থানা গঠিত হয়। ১৯৫৯ সালে কক্সবাজার জেলাকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়।

 

কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি

 

১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। সর্বশেষ ২০০২ সালের ২৩ এপ্রিল বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পেকুয়া উপজেলাকে পৃথক করা হয়।

১ thought on “কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি”

Leave a Comment