কক্সবাজারের নতুন আকর্ষণ নীল জলের সৈকত পাটুয়ারটেক

নীল জলের সৈকত – সমুদ্রের স্বচ্ছ জল আর সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাল দেখে হয়তো মনে হবে কোন বিনদেশে চলে এসেছেন। তবে আশাপাশে কেবল নিজ দেশের মানুষদের দেখে হয়তো ভাববেন এটা দেশের একমাত্র প্রবাল দ্বিপ সেন্টমার্টিন।

 

কক্সবাজারের নতুন আকর্ষণ নীল জলের সৈকত পাটুয়ারটেক

কিন্তু না, নিমেষেই মন প্রশান্তিতে ভরিয়ে দেয়া সৈকতটির নাম পাটুয়ারটেক। এখানে দেখা মিলবে বড় কিংবা মাঝারি প্রবাল পাথরের স্তুপ। এই সৈকত প্রায় সব সময় শান্ত থাকে, তাই উত্তাল সাগরে নামতে যারা ভয় পান তারা ইচ্ছে করলে পাটুয়ারটেকের নীল জলে ধুয়ে নিতেপারেন পথের ক্লান্তি।

কক্সবাজার শহর থেকে ২৭ কিলোমিটার আর ইনানী সৈকত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের এই সি বীচটি এখনো অনেকটা কোলাহলমুক্ত। আর হ্যা মেরিনড্রাইভ ধরে পাটুয়ারটেকের যাত্রাপথও ভীষণ মনোমুগ্ধকর। একদিকে টারশিয়ারী যুগের পাহাড়ের কোলে যেন শুয়ে আছে নানা বয়সী গাছ আর লতাপাতা। আরেক দিকে সুনীল সাগরের বিশাল জলরাশি। পাহাড় ও সুনীল সমুদ্রের এই অপরুপ মেলবন্ধন সত্যি খুবই মনোরম।

Leave a Comment